November 3, 2026, 11:45 am
শিরোনাম :
২৫ অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের শুভ সুচনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রেমিট্যান্স পাঠানোর আহ্বান মাহদী আমিনের মদিনা প্রবাসী আলহাজ্ব আবু বক্কর কে “বীর রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে সম্মাননা প্রদান করল সোনালী লাইফ কাবার মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেন সৌদিতে দুটি গাড়ির সংঘর্ষ: একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে মক্কা সুইস আল খলিল কোম্পানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান বাংলাদেশের হাফেজ নুরুদ্দীন জাকারিয়া । সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী মৃত্যুবার্ষিকী উপলক্ষে মক্কায় খাবার বিতরণ ওমরাহ ভিসা নিয়ে নতুন শর্ত দিল সৌদিআরব ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

২৫ অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের শুভ সুচনা

Reporter Name

মোহাম্মদ আব্বাস উদ্দিন,লোহাগাড়া,চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ৬ নং ওয়ার্ডের ২৫ টি অসহায় ও গরীব পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন আশরাফ রাজিয়া ফাউন্ডেশন।

আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুর্শেদুল ইসলাম বলেন সমাজের প্রতি আমাদের সকলের কিছু দায়িত্ব ও দায় বদ্ধতা রয়েছে।এই বিষয়ে মাথায় রেখে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের স্বপ্নের পথচলা আশরাফ রাজিয়া ফাউন্ডেশন। আমাদের বড়হাতিয়া আমতলীতে অনেক অসহায় ও দিন মজুর রয়েছে। সমাজের অসহায়,গরীব ও অসচ্ছল পরিবারের মুখে হাঁসি ফুটাতে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের প্রথম পরিকল্পনা ২৫ পরিবারের মাঝে মাসিক একটা অনুদান দেওয়া। যেটার মাধ্যমে তাঁরা পরিবার পরিজন নিয়ে দু’বেলা খাবার শান্তিতে খেতে পারবেন। আজকের অনুষ্ঠানে আমার গর্ভধারণী মা মোছাম্মৎ রাজিয়া বেগম নিজেই ফাউন্ডেশনের শুভ সুচনা করেন। এই ফাউন্ডেশন লক্ষ্য সমাজের অসহায় পরিবারের পাশে দাড়াঁনো,গরীব মানুষের মেয়ে বিয়ে দেওয়া, শীতবস্ত্র বিতরণ,বিধবা ভাতা,চিকিৎসা,বৃক্ষ রোপণ সহ সামাজিক ও মানবিক কাজ করবে আশরাফ রাজিয়া ফাউন্ডেশন। আমি সকলের আন্তরিক দোয়া, ভালবাসা ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা