November 3, 2026, 10:45 am
শিরোনাম :
২৫ অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের শুভ সুচনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রেমিট্যান্স পাঠানোর আহ্বান মাহদী আমিনের মদিনা প্রবাসী আলহাজ্ব আবু বক্কর কে “বীর রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে সম্মাননা প্রদান করল সোনালী লাইফ কাবার মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেন সৌদিতে দুটি গাড়ির সংঘর্ষ: একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে মক্কা সুইস আল খলিল কোম্পানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান বাংলাদেশের হাফেজ নুরুদ্দীন জাকারিয়া । সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী মৃত্যুবার্ষিকী উপলক্ষে মক্কায় খাবার বিতরণ ওমরাহ ভিসা নিয়ে নতুন শর্ত দিল সৌদিআরব ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মদিনা প্রবাসী আলহাজ্ব আবু বক্কর কে “বীর রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে সম্মাননা প্রদান করল সোনালী লাইফ

Reporter Name

লোহাগাড়া প্রতিনিধি,চট্টগ্রাম

মদিনার বিশিষ্ট ব্যবসায়ী মাষ্টার মোহাম্মদ ইউনুছ টাওয়ারের সত্ত্বাধিকারী সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর সম্মানিত ভিআইপি গ্রাহক আলহাজ্ব আবু বক্কর কে বীর রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেছেন সোনালী লাইফ ইন্সুইরেন্স পিএলসি লোহাগাড়া মেট্টো।

২৬ সেপ্টেম্বর ২৬ শনিবার সন্ধ্যা ৭ টায় লোহাগাড়া গ্র্যান্ড মাশাবী রেষ্টুরেন্টের হল রুমে সম্মাননা স্মারক প্রদান করেন সোনালী লাইফ ইন্সুইরেন্স পিএলসি লোহাগাড়া মেট্টো’র ম্যানেজার মোহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সভাপতি ও সোনালী লাইফ ইন্সুইরেন্স পিএলসি লোহাগাড়া মেট্টো’র ভিআইপি গ্রাহক আলহাজ্ব আবুল হাশেম, শাহ আমানত টাওয়ারের সত্ত্বাধিকারী ও সোনালীর ভিআইপি গ্রাহক আলহাজ্ব আব্দুল মালেক, ইন্জিনিয়ারিং ওয়ার্ল্ড এর সিইও ও সোনালীর এফএ ইন্জিনিয়ার মোহাম্মদ মামুন উদ্দিন, লোহাগাড়া মা শিশু হাসপাতালের ডাইরেক্টর ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন,সোনালী লাইফ ইন্সুইরেন্স পিএলসি লোহাগাড়া মেট্টোর ইউএম মোহাম্মদ দেলোয়ার হোসেন ও আব্বাস টাওয়ারের সত্ত্বাধিকারী ও সোনালি’র এফ এ মোহাম্মদ আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সৌদি প্রবাসী ও বিশিষ্ট মদিনা ব্যবসায়ী আলহাজ্ব আবু বক্কর বলেন- আমাকে বীর রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মানিত করায় সোনালী লাইফ ইন্সুইরেন্স পিএলসি লোহাগাড়া শাখা কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। সে সাথে সোনালী লাইফ ইন্সুইরেন্স পিএলসি সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামীতে উত্তরোত্তর সফলতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা