
সৌদি আরবের পবিত্র হেরেম শরীফে অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসীর প্রতিযোগিতার ফাইনাল অধিবেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিনিধি ও আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার কৃতি ছাত্র হাফেজ নুরুদ্দীন জাকারিয়া এ অসাধারণ সাফল্যে বাংলাদেশসহ তাঁর নিজ প্রতিষ্ঠান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসায় আনন্দের আবহ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি বাংলাদেশের জন্য বিরল সম্মান ও গৌরব বয়ে এনেছেন।