
তারেক আজিজ চৌধুরী, (মক্কা)সৌদি আরব
জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হলেন রাশেদুল আমিন চৌধুরী
প্রবাসী সংগঠক ও জাতীয়তাবাদী দলের নিবেদিত রাজনৈতিক কর্মী রাশেদুল আমিন চৌধুরী। তার এই দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় ও প্রবাসে রাজনীতির অঙ্গনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের প্রতি অগাধ বিশ্বাস, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও আদর্শবান সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নীতি-আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের পক্ষে নানা সময়ে তথ্যপ্রবাহ, প্রচার ও জনমত তৈরিতে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়।
তার এই নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও অবদানের যথাযথ মূল্যায়ন হিসেবেই জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটিতে সহ আন্তর্জাতিক বিষয়ক পদে নির্বাচিত করেছেন।
এই দায়িত্ব পাওয়ার পর রাশেদুল আমিন চৌধুরী বলেন,
“দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে দলের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে আমি আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”