September 20, 2026, 10:15 am
শিরোনাম :
আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে মক্কা সুইস আল খলিল কোম্পানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান বাংলাদেশের হাফেজ নুরুদ্দীন জাকারিয়া । সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী মৃত্যুবার্ষিকী উপলক্ষে মক্কায় খাবার বিতরণ ওমরাহ ভিসা নিয়ে নতুন শর্ত দিল সৌদিআরব ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় প্রবাসী কমিউনিটি লিডার আব্দুস সামাদ আজাদ সৌদিআরবে অগ্নিকাণ্ডে সাতকানিয়ার ইলিয়াসের মৃত্যু চট্টগ্রামের মাটিতে জন্ম নেওয়া এক বিদ্রোহী: মুহাম্মদ রজব আলী খাঁ আজ রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

Reporter Name

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নুরুল মোস্তফা রাফাত নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে।
নিহত রাফাত চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুরুল আবছার। চার ভাইয়ের মধ্যে রাফাত ছিলেন দ্বিতীয়।
জানা যায়,শনিবার (১৫ আগস্ট)স্হানীয় সময় বিকেলে দেশটির মদিনা শহরের তোফা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফাত মদিনায় একটি গ্রোসারি দোকানে চাকরি করতেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
নিহত রাফাতের চাচা মোরশেদ আলম জানান, জীবিকার উদ্দেশ্যে প্রায় চার মাস আগে সৌদি আরবে যান রাফাত। সেখানে মদিনা শহরের একটি গ্রোসারি দোকানে চাকরি নেন তিনি।
মৃত্যুকালে রাফাত স্ত্রী ও দুই বছর বয়সী একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত – রাফাত – এনটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা