November 4, 2026, 2:09 pm
শিরোনাম :
২৫ অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের শুভ সুচনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রেমিট্যান্স পাঠানোর আহ্বান মাহদী আমিনের মদিনা প্রবাসী আলহাজ্ব আবু বক্কর কে “বীর রেমিট্যান্স যোদ্ধা” হিসেবে সম্মাননা প্রদান করল সোনালী লাইফ কাবার মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেন সৌদিতে দুটি গাড়ির সংঘর্ষ: একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে মক্কা সুইস আল খলিল কোম্পানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান বাংলাদেশের হাফেজ নুরুদ্দীন জাকারিয়া । সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী মৃত্যুবার্ষিকী উপলক্ষে মক্কায় খাবার বিতরণ ওমরাহ ভিসা নিয়ে নতুন শর্ত দিল সৌদিআরব ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে মক্কা সুইস আল খলিল কোম্পানি

Reporter Name

সৌদি আরবের পবিত্র মক্কায় ১৩৩ দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছে মক্কা সুইস আল খলিল কোম্পানি পরিবার।
সুইস আল খলিল কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম চৌধুরীর আয়োজনে এবং আর রায়হান ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কায়েম মোল্লার সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তার অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ, পবিত্র কোরআন, জায়নামাজসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
এ সময় সুইস আল খলিল কোম্পানির পরিচালক জয়নাল আবেদীন হিরো, তৌহিদুল ইসলাম, ইমাম হোসেন ও এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পিএইচপি কোরআনের আলো, এনটিভি বর্ষসেরা প্রতিযোগিতাসহ বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী হাফেজদের পাশাপাশি মহাসচিব মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, হাবিব উল্লাহ মক্কী, মুফতি মাওলানা সোয়াইব আহমেদ আজহারী ও হাফেজ জায়েদ আব্দুল্লাহ বক্তব্য রাখেন।
বক্তারা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাংলাদেশি হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হলে তারা আরও উৎসাহিত হবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
তারা বলেন, পবিত্র কোরআনের হিফজ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের ধারাবাহিক সাফল্য দেশের জন্য অত্যন্ত গৌরবের। এ ধরনের প্রতিভাবান হাফেজদের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সম্মাননা দেওয়া সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা